loaderimg
image

Tanzimul Ummah Hifz Madrasah-Mymensingh

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন-এর একটি শিক্ষা কার্যক্রমভিত্তিক শাখা হলো তানযীমুল উম্মাহ মাদ্রাসা, ময়মনসিংহ। এটি ফাউন্ডেশনের দীর্ঘদিনের শিক্ষা মিশনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়, যাতে আধুনিক শিক্ষা, ইসলামী জ্ঞান ও চরিত্র গঠনকে একত্রিত করে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।

Tanzimul Ummah Hifz Madrasah-Mymensingh

তানযীমুল উম্মাহ মাদ্রাসা

ময়মনসিংহ শাখা

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন-এর একটি শিক্ষা কার্যক্রমভিত্তিক শাখা হলো তানযীমুল উম্মাহ মাদ্রাসা, ময়মনসিংহ। এটি ফাউন্ডেশনের দীর্ঘদিনের শিক্ষা মিশনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়, যাতে আধুনিক শিক্ষা, ইসলামী জ্ঞান ও চরিত্র গঠনকে একত্রিত করে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।

লক্ষ্য উদ্দেশ্য

  • কুরআন, হাদীস, ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি সমন্বিত যুগোপযোগী সিলেবাস বাস্তবায়ন।
  • মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলা।
  • শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করে সমাজে অবদান রাখার উপযোগী করা।
  • জাতি গঠনে শিক্ষার পাশাপাশি আর্ত-মানবতার সেবায় সম্পৃক্ত করা।

একাডেমিক কার্যক্রম

  • শিক্ষা বিভাগ : হিফযুল কুরআন বিভাগ, ক্যাডেট ও প্রি-ক্যাডেট বিভাগ, গার্লস বিভাগ, স্কুল ও কলেজ শাখা।
  • সিলেবাস : মাদ্রাসা শিক্ষা বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ড, আরব ও আন্তর্জাতিক সিলেবাসের সমন্বিত রূপ।
  • ভাষা শিক্ষা : আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথন ও দক্ষতা অর্জনের বিশেষ কোর্স।
  • বিজ্ঞান প্রযুক্তি : আধুনিক সায়েন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা।
  • পরীক্ষা পদ্ধতি : গ্রেডিং সিস্টেম, সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট।

সহপাঠ কার্যক্রম

  • কুইজ, বিতর্ক, রচনা, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা।
  • শরীয়তসম্মত খেলাধুলা : ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি।
  • সীরাতুন্নবী (সা.) মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলা।

সুযোগসুবিধা

  • লাইব্রেরি : সমৃদ্ধ পাঠাগার।
  • হোস্টেল : স্বাস্থ্যকর আবাসন, তিনবেলা উন্নত মানের খাবার, নিয়মিত চিকিৎসা সেবা।
  • শিক্ষক প্রশিক্ষণ : প্রতিটি শিক্ষক বাধ্যতামূলকভাবে Basic ও Subjective কোর্স সম্পন্ন করেন।

বিশেষ উদ্যোগ

  • মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প
  • তানযীমুল উম্মাহ ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়ন।
  • শিক্ষার্থীদের চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ ও দাওয়াহ কার্যক্রমে সম্পৃক্ত করা।

ভবিষ্যৎ পরিকল্পনা

ময়মনসিংহ শাখাকে শিক্ষা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা এবং ধাপে ধাপে টেকনিক্যাল ইনস্টিটিউট ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারণ।


তানযীমুল উম্মাহ মাদ্রাসা, ময়মনসিংহ শাখা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এক সুনির্দিষ্ট শিক্ষা মিশনের অংশ, যেখানে শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে—ইনশাআল্লাহ।

Rate us and Write a Review

Browse

Your review is recommended to be at least 140 characters long

image

Show all timings
  • Monday09:00 AM - 05:00 PM
  • Tuesday09:00 AM - 05:00 PM
  • Wednesday09:00 AM - 05:00 PM
  • Thursday09:00 AM - 05:00 PM
  • Friday09:00 AM - 05:00 PM
  • ৳৳৳

imageYour request has been submitted successfully.

image