বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচনে যে ভুল গুলো মোটেও করা যাবে না

একজন রোগী হিসাবে, বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন করার জন্য ডাক্তারের যোগ্যতা ডকুমেন্টেশন, অভিজ্ঞতা, উনার সুনাম, রোগীর সাথে কেমন ব্যবহার করে, রোগীকে কতটুকু সময় দেয়, ডাক্তারের সাথে যোগাযোগ ব্যবস্থা কেমন, সহজেই উনার অ্যাপার্টমেন্ট পাওয়া যায় কিনা, রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেয় কিনা, সহযোগীতার সাথে কাজ করার মানসিকতা, প্রসূতি ডাক্তারের ক্ষেত্রে অভিজ্ঞদের প্রধান্য দেয়া, হাসপাতালের সাথে জড়িত কিনা, সাপোর্টিভ স্টাফ আছে কিনা, জরুরী সেবা যেমন-এ্যম্বুলেন্স, অক্সিজেন, আই.সি.ইউ, সিসিইউ পাওয়া যাবে না, এবং সর্বপরি চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় জিনিসের ন্যায্য মূল্য রাখা হচ্ছে কিনা তাই ভাল ট্রিটমেন্ট পাওয়া জন্যিএই বিষয়গুলো লক্ষ্য রাখবেনঃ
যোগ্যতা এবং সার্টিফিকেশন যাচাই করুন:
আপনি যে বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান সেই বিষয়ে উনি যোগ্য কিনা এবং তার উপরে তার যথেষ্ট ডিগ্রী এবং সার্টিফিকেশন আছে কিনা তা নিশ্চিত করুন। তার মধ্যে উল্লেখযোগ্য বিএমডিসি থেকে রেজিস্টার্ড কিনা,কোন মেডিকেল থেকে পাশ করেছেন, রেসিডেন্সি ট্রেনিং, এবং মেডিসিনের একটি নির্দিষ্ট বিষয়ে সম্ভাব্য ফেলোশিপ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত কিনা।

অভিজ্ঞতা বিচার করুন:
আপনার রোগের সঠিক চিকিৎসার জন্য সঠিকভাবে রোগ নির্ণয় করা জরুরি। সঠিক ডায়াগনোসিস আপনার ট্রিটমেন্টের খরচ অনেক কমিয়ে দিবে। জটিল রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের কোন বিকল্প নেই। একজন অভিজ্ঞ ডাক্তার আপনার sign & symptoms দেখে সহজেই রোগের কারণ এবং সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন। কাউন্সিলিং কনসালটেশন অপারেশন যেকোনো ধরনের স্বাস্থ্য সেবার জন্য অভিজ্ঞ ডাক্তার নির্বাচন করলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন।

নাম ডাক দেখুন:
আপনার এলাকার যে বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান তাদের সম্পর্কে জানুন। প্রয়োজনে বন্ধুবান্ধব, পরিবার পরিজন, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে জানতে চাইতে পারেন, বা https://mymensinghhelpline.com.bd/ চেক করতে পারেন।

ব্যবহার কেমন এবং রোগীকে সময় দেয়া:
একজন রোগীর রোগ আরোগ্য বিষয়টি শারীরিক এবং মানসিক দুটো বিষয় একটি অপরটির সাথে জড়িত তাই একজন ডাক্তার রোগীর সাথে ভালো ব্যবহার করলে রোগীর মানসিক সন্তুষ্টি লাভ করে যা তার শারীরিক রোগ আরোগ্যের জন্য সহায়ক হয় তাই ডাক্তারের ব্যবহারকে কেমন তা বিবেচনা করবেন।
এবং খেয়াল করুন ডাক্তার আপনার অসুবিধার কথা শুনছেন কিনা,আপনাকে পর্যাপ্ত অথবা যতটুকু দরকার ততটুকু সময় দিচ্ছে কিনা। আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা কিভাবে করছেন তা আপনাকে পরিষ্কারভাবে বলা হচ্ছে কিনা এবং আপনার কোন প্রশ্ন এবং সন্দেহ থাকলে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিনা তা দেখা।

যোগাযোগ করা সহজ কিনা:
বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার বা ক্লিনিকের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা কেমন তা বিবেচনা করুন। অতিরিক্তভাবে, অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা এবং বিশেষজ্ঞ জরুরী বিষয়গুলির জন্য সময়মত অ্যাপয়েন্টমেন্ট অফার করে কিনা সে সম্পর্কে অনুসন্ধান করুন।

রোগ নির্নয়ের জন্য অতিরিক্ত Test-এর উপর নির্ভরশীলতা:
রোগ নির্ণয়ের জন্য ডাক্তার অপ্রয়োজনীয়/অতিরিক্ত টেস্ট দিচ্ছে কিনা সে বিষয়টি মাথায় রেখা।

সহযোগিতামূলকভাবে কাজ করা:
আপনার চিকিৎসা যদি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন ডিপার্টমেন্টের প্রয়োজন পড়ে তাহলে, তাহলে বিবেচনা করুন যে বিশেষজ্ঞ সার্জন, থেরাপিস্ট, বা পুষ্টিবিদদের মতো অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করে কিনা।

প্রমাণ-ভিত্তিক অনুশীলন:
এমন বিশেষজ্ঞ ডাক্তারদেরকে অগ্রাধিকার করুন যারা প্রমাণ-ভিত্তিক ওষুধ অনুশীলন করেন। যার ফলে তারা ক্লিনিকাল সিদ্ধান্ত গুলো মাধ্যমে তাদের চিকিৎসার সঠিক নির্দেশনা প্রদান করতে পারেন।

প্রসূতি অভিজ্ঞতা:
এমন একজন গাইনোকোলজিস্টের সন্ধান করুন যিনি প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ বা গর্ভাবস্থা পরিচালনার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। প্রসূতি বিশেষজ্ঞদের প্রসবপূর্ব যত্ন, প্রসবকালীন এবং প্রসবোত্তর যত্ন পরিচালনা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, তাই গর্ভাবস্থায় এই দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসবপূর্ব যত্ন:
আপনার চিকিৎসা যদি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন ডিপার্টমেন্টের প্রয়োজন পড়ে তাহলে, তাহলে বিবেচনা করুন যে বিশেষজ্ঞ সার্জন, থেরাপিস্ট, বা পুষ্টিবিদদের মতো অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করে কিনা।

সাপোর্ট স্টাফ:
আপনার চিকিৎসা যদি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন ডিপার্টমেন্টের প্রয়োজন পড়ে তাহলে, তাহলে বিবেচনা করুন যে বিশেষজ্ঞ সার্জন, থেরাপিস্ট, বা পুষ্টিবিদদের মতো অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করে কিনা।

এই মানদণ্ডগুলি বিবেচনা করে, আপনার স্বাস্থ্যসেবা চাহিদা এবং পছন্দগুলি পূরণ করে এমন একজন বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন করার সময় আপনি আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।
